টাইগার পাস,কদম মোবারক,কুলগাঁও ও মুসলিম হাই স্কুল তৃতীয় রাউন্ডে উন্নীত

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও গভর্মেন্ট মুসলিম হাই স্কুল। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে এসব খেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার টুর্নামেন্টের কোন খেলা নেই। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে টুর্নামেন্টের ১৬ দলের তৃতীয় রাউন্ড পর্ব। গতকাল সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪১ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সৈকত দাশ ২টি গোল করেন। এছাড়া মো. সাইফুল ও মো. মারুফ ১টি করে গোল দেন। বিজিত দলের গোলদাতা মো. আর রাফি। ম্যান অব দ্যা ম্যাচ টাইগার পাস স্কুলের সৈকত দাশের হাতে পুরস্কার তুলে দেন টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজদীক মামুন। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১০ গোলে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা ইয়াহিয়া আদিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের মো. শফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ছাত্র দল মহানগর আহবায়ক সাইফুল আলম। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩২ গোলে বাগমনিরাম আব্দুর রশিদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ের ১১ গোলে ড্র ছিল। এসময় কুলগাঁওয়ের পক্ষে মেহেরাজ হোসেন ও বাগমনিরামের পক্ষে মো. ফয়সল গোল করেন। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ কুলগাঁও স্কুলের মেহেরাজ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল ৩১ গোলে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা সাদাফ, আলভি ও খলিল তাহসিন। ম্যান অব দ্যা ম্যাচ মুসলিম স্কুলের সাদাফের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষক সমিতি আকতার হোছাইন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ আগামী মাসে
পরবর্তী নিবন্ধআমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত