সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন হঠাৎ পরিদর্শনে গিয়ে টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারের সামনের সড়ক থেকে আকবরশাহ মোড় পর্যন্ত চলমান কার্পেটিং (অ্যাসফল্ট ওভারলে) কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীকে টেকসই ও মানসম্মত সড়ক উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজের সুযোগ নেই। প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চসিক কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সড়ক অবকাঠামোর উন্নয়ন অব্যাহত থাকবে। এ সময় মেয়র চলমান কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











