জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী বালক ক্রিকেট ও কাবাডি দলের সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাঁশখালী বালক ক্রিকেট দল ও বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। বাঁশখালীর ছেলেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য যে সম্মান বয়ে এনেছে, তা অত্যন্ত গর্বের।

ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শিহাব উদ্দিন, সদস্য নেছারুল ইসলাম হিরু,রেফারি বিটু রাজ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান,বাঁশখালী বালক ক্রিকেট দলের প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি,বাঁশখালী কাবাডি দলের কোচ আইস সানি, ম্যানেজার জাফর ইকবাল এবং বাঁশখালী বালক ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীর প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং তাদের প্রতি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধনামমাত্র খরচে বিটিভিতে বিশ্বকাপ,স্বত্ব বেচেই উঠে গেছে সমপ্রচার ব্যয়
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার প্রথম ম্যাচে এমি মার্তিনেসকে পাওয়া নিয়ে শঙ্কা নেই