জিন্নাত আরা বেগম

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

মাঝির ঘাট রোড পূর্ব মাদার বাড়ি নিবাসী ৩০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহমদের স্ত্রী মোছাম্মৎ জিন্নাত আরা বেগম ৪৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাত নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

গতকাল রোববার রাত দেড়টায় মাদারবাড়ি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন, বিএনপির মহানগর সদস্য মো. মশিউর আলম স্বপন, হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত সম্পাদক মো. আবু সরোয়ার বাবলু, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাসনাত
পরবর্তী নিবন্ধআজ উচ্চারকের ‘ভাদরে নজরুল’