জামেয়া মাদরাসা জাতিকে কোয়ালিটি এডুকেশন উপহার দিয়ে চলেছে

পরিদর্শনে উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ

| শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম. খালিদ হোসেন গত বুধবার নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন। পরে মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান। সভায় অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও জামেয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রেজভী। সভায় প্রধান অতিথি ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা দেশের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিগত দিনে অসংখ্য আলেম–উলামা, মুফতি, মুহাদ্দিস ও ইমাম–খতিব এই জাতিকে উপহার দিয়েছে। এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আমি আনন্দিত ও অভিভূত। জামেয়া ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থাপনায় উন্নত মানের শিক্ষাদান করে চলছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করে বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা ও মাযহাব মিল্লাতের খেদমতে অপরিসীম অবদান রেখে চলছে।

মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আনজুমান ও জামেয়া সম্পূর্ণ অরাজনৈতিক, জনকল্যাণমূলক এবং সূফী মতাদর্শ চর্চার প্রতিষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী ও মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী। সভার সভাপতি প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান প্রধান অতিথিসহ উপস্থিত সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রেজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতার কবলে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন এলাকা
পরবর্তী নিবন্ধজীবনে কখনও স্মৃতিকথা লিখব না