জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লালদিঘী এলাকার জেলা পরিষদ মার্কেটে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

গতকাল সোমবার তিনি জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতের দাওয়াতী কার্যক্রম ও সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়ইনসাফের বার্তা পৌঁছে দেওয়াই দাওয়াতী কার্যক্রমের মূল লক্ষ্য।

কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এ সময় মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং ফটিকছড়ির চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ
পরবর্তী নিবন্ধক্যান্সার গবেষণা ও চিকিৎসায় তথ্যনির্ভর প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা