জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে গতকাল বিকালে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে সংগঠনের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন।

সভায় সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টি শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। পল্লীবন্ধু শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে দলকে সুসংগঠিত করা এবং পিছিয়ে পড়া চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।

এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সহ–সভাপতি আলহাজ্ব আবু জাফর মাহমুদ কামাল, সহ–সভাপতি মো. সালামত আলী, মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সদস্য সচিব কে.এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, দপ্তর সম্পাদক ছবির আহমদ, যুগ্ম সম্পাদক মো. আলী ইমরান চৌধুরী, শেখ আকতার, সার্জেন আবু তাহের, মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, সাধারণ সম্পাদিকা রোকেয়া সুলতানা, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধদৈত্য-দানোর ফুঁৎকার
পরবর্তী নিবন্ধরাউজানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশ