বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় বীচ ভলিবল টুর্নামেন্টে নিজেদের সব খেলাতেই পরাজিত হয়েছে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা। ফলে হার দিয়েই এবারের আসর শেষ করতে হয়েছে তাদের। গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় পুরুষ ও মহিলা দুই বিভাগে তারা পরাজিত হয়। পুরুষ দল পানি উন্নয়ন বোর্ডের কাছে ২–০ সেটে, মহিলা আনসার দলের কাছে ২–১ সেটে পরাজয় বরণ করে। এর আগে বৃহস্পতিবারের খেলায় পুরুষ বিভাগে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা দল ২০–১৫ পয়েন্টে আনসার ‘বি’ দলের কাছে পরাজিত হয়। অন্যদিকে মহিলা বিভাগে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা দল নীল সাগর স্পোর্টিং ক্লাবের কাছে ২১–২০ পয়েন্টের ব্যবধানে পরাজয় বরণ করে।









