জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের সানজিদ পেল ৫ উইকেট

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শুরুর দিনে বল হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পান চট্টগ্রাম বিভাগের সানজিদ মজুমদার। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রংপুরের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। দারুণ বোলিং করে ৪১ রান খরচায় ৫ উইকেট নেন চট্টগ্রামের ২০ বছর বয়সী পেসার। তার তোপে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় বর্তমান বর্তমান চ্যাম্পিয়নরা। সতেজ ঘাসের উইকেটে রংপুরের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে নেমে অনিক সরকার সেতুর করা ২৮ রানই ইনিংসের সর্বোচ্চ। আগের দুই রাউন্ডে চার ইনিংস মিলিয়ে ৫ উইকেট পাওয়া সানজিদ এবার পান ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ। পরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে চট্টগ্রাম। ১৩ ওভারে বিনা উইকেট ৫৯ রান সংগ্রহ করে তারা। সাদিকুর ২১ এবং সাদ্দাম ৩১ রান নিয়ে ব্যাট করছেন।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়ায় আন্তঃ ওয়ার্ড ফুটবলের ফলাফল
পরবর্তী নিবন্ধদখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আজ শুরু