বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম–চট্টগ্রাম ইউনিট আয়োজিত দ্বি–বার্ষিক সম্মেলন মোহাম্মদ মুছার সভাপতিত্বে এবং অ্যাড. মোহাম্মদ সোলায়মান ও এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু) এর যৌথ সঞ্চলনায় সমিতির ১নং মিলনায়তনে গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ট্যাঙ লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাড. মো. আব্দুল মতিন। বক্তব্য দেন, অ্যাড. মজিবুর রহমান ভূইঁয়া, মাহবুবু সালেকীন, জামালউদ্দিন মন্টু, অ্যাড. মো. জাফরউল্লাহ, আবু নাছের মোহাম্মদ মেজবাহ, আশরাফ হোসাইন খান, এ টি এম রাশেদ, মো. আবু তাহের প্রমুখ। অ্যাড. মো. ওমর ফারুক স্বাগত বক্তব্য দেন। দ্বি–বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চৌধুরী খালিদ বিন সারওয়ার জনী, অ্যাড. আসাদুজ্জামান সাগর, মোহাম্মদ হেলালউদ্দিন, মো. সরওয়ার আলম ভূইঁয়া শিমুল, বাকাউল্লাহ চৌধুরী ইরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











