উপমহাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৩ নভেম্বর দেওয়ানবাজার ইসলামিক একাডেমি কমপ্লেঙে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। নগর জামায়াত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইআইউসির সাবেক উপ–উপাচার্য ড. আবু বকর রফিক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, মিছবাহুস ছালেহিন সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদুর রহমান নদভী, শফিউল আলম ছোবহানী, ডা. মুহাম্মদ মহিম উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, হামেদ হাসান ইলাহী, কায়সারুল আমিন, মুহাম্মদ আমিনুর রহমান, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, একটি জাতির আত্মপরিচয় ও আদর্শিক ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা অপরিসীম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি গ্রন্থটির বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। এ অঞ্চলে ইসলামের প্রচার–প্রসার, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি। অনুষ্ঠানে গ্রন্থের প্রণেতা অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকীর গবেষণা ও সাহিত্যকর্মের প্রশংসা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












