জলাভূমি দখল, বন উজাড় এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে

চকরিয়ায় পরিবেশ দিবসের মানববন্ধনে বক্তারা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত মানববন্ধনে জলাভূমি দখল, অবাধে বন উজাড় এবং মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়াও মানববন্ধনে পরিবেশ আদালত আইন২০১০ সংশোধন, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ এই খাতগুলোতে সংঘটিত অনিয়মদুর্নীতির তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া আয়োজিত মানববন্ধনে উপরোক্ত দাবিসমূহ তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের’ এই স্লোগানে সনাকচকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে ও সনাক সদস্য জামাল সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহদলনেতা পুস্পিতা চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজিয়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, সনাক সদস্য বশির আহমেদ, সনাকের সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহীন, টিআইবির চট্টগ্রাম ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, মোহাব্বত চৌধুরী, ফাতেমা বেগম, সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ ও শফিউল আলম। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে টিআইবি প্রদত্ত ১২টি সুপারিশমালা তুলে ধরা হয় এবং এই খাতগুলোতে সংঘটিত অনিয়মদুর্নীতির তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়