চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোর আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের দুর্ভোগ লাঘবে তারা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরশাদ উল্লাহ আরও বলেন, খাল–নালা পুনঃখনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে চট্টগ্রামবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে তিনি নগরবাসীকে খাল–নালা দখল ও ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো আজম, সদস্য আশ্রাফুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো: নাজিম, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস, মোরশেদ কাদেরী, চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াছ চৌধুরী, চান্দগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান বিল্লাহ, চান্দগাঁও থানা বিএনপি নেতা জিয়াউর রহমান, সদস্য সচিব হাজী ওসমান, ৪৫নং দক্ষিণ চান্দগাঁও আহ্বায়ক নাছির, সদস্য সচিব হাজী কামাল, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সহ ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













