জনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের আসন্ন স্থানীয় নির্বাচনে প্রত্যাখ্যান করবে

দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী এমপি

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদের প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, জনগণের সাথে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে।

গতকাল মঙ্গলবার বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় নির্বাচন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধমেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজীর ইন্তেকাল