রাঙ্গামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের প্রস্তুতি হিসেবে কাপ্তাই উপজেলা ফুটবল দল গতকাল ৭ সেপ্টেম্বর কর্ণফুলী স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। এতে উপজেলা বি–টিম দল ১–০ গোলে উপজেলা এ–টিম দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সৈকত। খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান। সহযোগিতায় ছিলেন কল্যাণ বিকাশ তনচংগ্যা।
রাঙ্গামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে আগামী ৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা দল নানিয়ারচর উপজেলা দলের বিরুদ্ধে খেলবে। রাঙ্গামাটি জোন সদর ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা অংশ নেবে।












