চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাথে সোনালী ব্যাংক লিমিটেডের দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বক্তব্য দেন প্র্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. জামাল উদ্দিন আহম্মদ ও ড. মোহাম্মদ মশিউল হক। অন্যদিকে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান, সোনালী ব্যাংক চুয়েট শাখার ম্যানেজার মোস্তফা নাজমুল কাউসার। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। উক্ত চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যাবতীয় বেতন, ফিস ও চার্জসমূহ সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে প্রদান করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।









