চিঠি দিবসে চিঠি লেখার আবেদন

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

আজ ১ সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস। প্রযুক্তির কল্যাণে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও সমানতালে দূরত্ব বেড়ে গেছে নিকট আত্মীয়স্বজনদের কাছ থেকে। পড়ালেখা, চাকরিবাকরির কারণে যোগাযোগ নেই বাল্য বন্ধুদের সাথে। একাকিত্ব জেঁকে ধরছে সবাইকে। একমাত্র যোগাযোগই পারে মানুষের একাকিত্বকে ঘুছিয়ে দিতে। নব্বইয়ের দশকে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। চিঠি আদান প্রদানের মাধ্যমে আমরা চাইলে আমাদের সম্পর্ক আগের মতো করতে পারি। চিঠি দিবসে অন্তত একজনকে হলেও চিঠি দিয়ে তার খবরাখবর নিতে পারি। আসুন, চিঠি আদান প্রদান করে আমাদের সম্পর্ক গুলো আগের মতো করে গড়ে তুলি।

মুজিবুল হাসান আরিফ

শিক্ষার্থী,

কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।

পূর্ববর্তী নিবন্ধজীবন ঘোষাল : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী
পরবর্তী নিবন্ধবিদ্যুতের তীব্র লোডশেডিং