চাকরির কথা বলে রাশিয়ায় পাঠিয়ে পরে যুদ্ধক্ষেত্রে : ৩ এজেন্সির লাইসেন্স স্থগিত

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার ঘটনায় তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এসব এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়াতে ৩০ জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা তাৎক্ষণিক তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রে গাঁজা ফেলে পালানোর চেষ্টা, আটক ৩ কারবারি
পরবর্তী নিবন্ধবোধিপ্রিয় মহাস্থবির