চাঁদপুর জেলা সমিতি, চট্টগ্রামের ত্রি–বার্ষিক নির্বাচন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহ্ আলমের তত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে ৩১টি নির্বাহী সদস্য পদের জন্য ৬০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ২৯ জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করায় ৩১জন প্রার্থী নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়।
নির্বাহী সদস্যগণ সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ মোস্তফা তালুকদার সভাপতি, মোঃ শহীদ উল্লাহ পাটোয়ারী, মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, হাজী মোঃ ফজলে আজিম দুলাল, মোঃ আবুল খায়ের, মোহাম্মদ শাহজালাল সহ–সভাপতি, মোঃ ফজলুর রহমান মজুমদার স্বপন সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম ভূট্টো, মোঃ সেলিম হোসেন যুগ্ম–সম্পাদক, সৈয়দ আহাম্মদ খান (বাবুল) অর্থ–সম্পাদক, অধ্যাপক ডা. এমএইচআর রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক, মোঃ আকতার হোসেন পাটোয়ারী সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম দপ্তর সম্পাদক, মোঃ আলী হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ জাকির হোসেন (সদর) শিক্ষা ও প্রকল্প বিষয়ক সম্পাদক, হাজী মোঃ খোরশেদ আলম আইন বিষয়ক সম্পাদক, মোঃ গোলাম কবীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ মোরশেদ আলম সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, ফরিদা ইয়াসমিন (লিনা) সহ–মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজির হোসেন, মোঃ মোশারফ হোসাইন, মোঃ জয়নুল আবেদীন (জয়), এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হুমায়ুন কবির সেলিম, মোহাম্মদ গোলাম মাওলা, মোঃ জাকির হোসেন, মোঃ বেল্লাল হোসেন দেওয়ান, মোঃ মজিবুর রহমান, মোঃ এনামুল হক নির্বাহী সদস্য নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।













