চসিক ঠিকাদার সমিতির উদ্যোগে চসিক তালিকাভুক্ত ঠিকাদারদের এক মতবিনিময় গতকাল বুধবার আন্দরকিল্লা আব্দুস ছাত্তার মিলনায়তনে সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৗধুরী সাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ–সভাপতি শামসুল আলম, আবুল কালাম, রেজাউল করিম ছিদ্দিকী শাহিন, নেছার আহমদ, শাহ সেলিম, ফরিদুদ্দিন ফরহাদ, মো. আতিকুল্লাহ, একেএম বখতিয়ার, মো. নাছের তালুকদার, মো.আমীরউদ্দিন, মো.ইসমাইল, মো. বেলাল হোসেন, মো.হান্নান। ঠিকাদারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আজিজুল হক, মো. গিয়াসউদ্দিন, মো. জানে আলম, মো. রফিক, আবুল কালাম খান, মো. একরামুল্লাহ, মো.ইব্রাহিম, মো. সোহেল, মো. লোকমান হোসেন, মো. ফারুক, আবু ছালেহ, মো.সাহেদ প্রমুখ। বক্তারা বলেন বর্তমানে চসিক ঠিকাদাররা অবহেলিত। নেতৃবৃন্দ সাধারণ ঠিকাদারদের স্বার্থের কথা চিন্তা করে সমস্যা থেকে উত্তরণের জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।













