বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. লোকমান হোসেন বলেছেন, বিজয় এক্সপ্রেস ট্রেন অনবোর্ড/বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রী পরিষেবা বাতিল করে আন্তঃনগর ট্রেন ঢালাওভাবেই অন– বোর্ড করা বিরত থেকে প্রশাসন কর্তৃক কোন আন্তঃনগর অন বোর্ড বাতিল করার সিদ্ধান্ত দিলে পরিশেষে কোনো জটিলতা সৃষ্টি হলে এটেনডেন্ট কাউন্সিল বা এটেনডেন্টগণকে দায়ী করা যাবে না। যাত্রী সেবায় মান উন্নয়নের লক্ষে জরুরী ভিত্তিতে ডিপার্টমেন্টের চাহিদা মোতাবেক সরকারী ভাবে ক্যারেজ এ্যাটেনডেন্ট নিয়োগ করতে হবে। এবং রেলওয়ের সকাল যাত্রী সেবা নিরাপদ রাখার দায়িত্ব রেলওয়ের কর্মরত সকল সংস্থার কর্মচারী ও কর্মকর্তাদেরকে যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্বগুলো পালন করলে রেল সেবারমান আরও জনপ্রিয়তা অর্জন করবে। আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রেল শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত ১২ ফেব্রুয়ারি সিআরবি চত্বরে কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংগঠনের সহ–সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও অতিঃ সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অরুন কুমার দাশ, খন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, মো. সাইমুম হোসেন, আবু সুফিয়ান, শামীম সাহারিয়ার পাপ্পু, লুৎফা বেগম, জাকির হাসান, রকিবুল আলম সাজ্জী, শফিকুল ইসলাম শফিক, মো. আলী আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













