চবি ২৬ তম ব্যাচের ৮ম মিলনমেলার প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬ ব্যাচের ৮ম মিলনমেলার প্রস্তুতি সভা গত ৫ সেপ্টেম্বর নগরীর সিজেকেএস মার্কেটস্থ মিলনমেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিলনমেলার আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব নুর কুতুবুল আলম।

বক্তব্য রাখেন আনোয়ারুল আজিম জাহিন, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ মোরশেদুল আলম, জান মোহাম্মদ সাইফুল্লাহ, মো. মনসুরুল হক লিটন, ইশরাত দীনা, সাবিনা ই জান্নাত রূপা, রায়হান শহীদ, লুৎফুল করিম, শাহনেওয়াজ মজুমদার মানিক প্রমুখ।

সভায় মিলনমেলার দিন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি করার সিদ্ধান্ত হয়।

র‌্যালি শেষে ক্যাম্পাস পরিদর্শন। বন্ধুদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মিলনমেলার কমিটির কলেবর বাড়িয়ে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট এবং ফেনীর জন্য সমন্বয়কসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভায় ব্যাচের বন্ধু সমাজতত্ত্ব বিভাগের সোফানা আক্তার চৌধুরী শিল্পীর ছোট ভাই সাজ্জাদের আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভার সভাপতি তার বক্তব্যে মিলনমেলা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার গবেষণা ও চিকিৎসায় তথ্যনির্ভর প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন, পেকুয়ায় বৃদ্ধার মৃত্যু