চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই মহেশখালীর নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা গত শুক্রবার পাঁচলাইশস্থ হালদার সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি মো.ফরিদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড.আওলাদ হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি এলামনাই মহেশখালীর প্রধান পৃষ্ঠপোষক এবং মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ।
সভায় সিইউ এলামনাইয়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকার মুহাম্মদ ফোরকান, বিসিএস কারিগরি শিক্ষা– সিপিআইর চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ আমানুল্লাহ, জেলা নির্বাচনী অফিসার মুহাম্মদ রেজাউল করিম, পরিকল্পনা বিভাগের উপসচিব মুহাম্মদ আবুল হাসেম, সরকারি মহসীন কলেজের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, মহেশখালী কলেজের প্রভাষক মোহাম্মদ মোস্তাফা কামাল সোহাগ, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব সরওয়ার কামাল, চবির অধ্যাপক ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ বেলাল উদ্দিন, চবির অধ্যাপক মুহাম্মদ ইসহাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











