জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। গত সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহাথির। সিনিয়র সহ–সভাপতি করা হয়েছে জসিম উদ্দিন ও এস এম ওমর মুসন্নাকে। সহ–সভাপতির দায়িত্বে রয়েছেন ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, স্বাধীন সিদ্দিকী, মো. হিমেল খান এবং মো. সাব্বির আহমেদ।
কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. ইসমাঈল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জাকির হোসেন ও মো. সাইদুর রহমান সাদিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পলাশ মোল্লা, আবু সালেহ ইবরাহীম এবং মো. রেজওয়ানুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. উলফাতুল রহমান রাকিবকে। সহ–সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ আলী সামি, মো. রেদওয়ান এবং মো. সোহাইদুল সার্দ শাহর।
এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি, ত্রাণ, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সমাজসেবা ও পরিবেশ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া, যোগাযোগ ও আবাসন, স্বাস্থ্য, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, দপ্তর, মিডিয়া ও প্রচার, অর্থ, আইন ও মানবাধিকার এবং ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ও সহ–সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতারা জানান, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে।









