চট্টগ্রাম ১ম ও ২য় একাদশের ম্যানেজার কামরুল ও রায়হান

জাতীয় ক্রিকেট লিগ

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

২৮তম জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ১ম ও ২য় একাদশের ম্যানেজার পদে যথাক্রমে সাবেক ক্রিকেটার কাজী কামরুল ইসলাম এবং রায়হান উদ্দিন আরাফাতকে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে ১ম একাদশের ৮টি দলের অংশগ্রহণে ৪দিনের ম্যাচ এবং ৭ অক্টোবর থেকে ২য় একাদশের ৮টি দলের অংশগ্রহণে ৩দিনের ম্যাচের জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে। ১ম একাদশের ম্যানেজার কাজী কামরুল ইসলাম বাংলাদেশ জাতীয় ‘এ’ ও অনূর্ধ্ব১৯ দলের সাবেক ক্রিকেটার। পরে তিনি কোচিং পেশায় যুক্ত হন এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্রিম ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২য় একাদশের ম্যানেজার রায়হান উদ্দিন আরাফাত বাংলাদেশ ‘এ’ দল, বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ও প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়নস লিগে কাপ্তাই উপজেলার জয়লাভ
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ