চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুনিয়র নারী এশিয়া কাপ হকি

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবগুলোতেই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে গতকাল বুধবার বাংলাদেশ দল ৬০ গোলে হারিয়েছে হংকংকে। নিজেদের প্রথম তিন ম্যাচে যথাক্রমে চাইনিজ তাইপেকে ৭০ গোলে, পাকিস্তানকে ৫১ গোলে এবং কাজাখস্তানকে ৪০ গোলে হারায় বাংলাদেশ দল। ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত হংকংয়ের বিপক্ষে ম্যাচে ৯ মিনিটে অধিনায়ক সারিকা রিমনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে ম্যাচে ৩০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৩১ মিনিটে গোল করেন মোসাম্মত লিমা। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও বাংলাদেশের পক্ষে পঞ্চম গোল করেন রিয়া। ৪৮ মিনিটে লিমার গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৬০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২৩ সালে অংশ নিয়েছিল তারা। ওই আসরে নবম স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ১ম ও ২য় একাদশের ম্যানেজার কামরুল ও রায়হান
পরবর্তী নিবন্ধলিগ চালুর পাশাপাশি নভেম্বরের মধ্যে সিজেকেএস নির্বাচনের প্রস্তুতি চলছে