বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথে সাময়িকী বিশ্ববন্ধন সম্পাদনা পরিষদের সাথে চট্টগ্রাম বেতার কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বেতার কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক বিশ্বপ্রতাপ বড়ুয়া। আলোচনা করেন বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহীন আকতার, উপ–আঞ্চলিক পরিচালক ড.মোহাম্মদ সাইদুর রহমান। উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, স্বর্ণা তালুকদার, লায়ন মানস বড়ুয়া, মাহমুদ হায়দার জীবন, অমল বড়ুয়া, প্রকাশ কুমার নাথ, প্রদীপ শীল, রাসেল বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া প্রমুখ। এসময় আধুনিক ডিজিটাল মিডিয়ার যুগে ও বই–পত্র, ম্যাগাজিন, সাময়িকী ও প্রকাশনা বহুল প্রয়োজনীয়তা, পরিকল্পনা, বিশ্বজনীন উদাহরণ বিষয়ে আলোচকরা মতামত ব্যক্ত করেন। পাশাপাশি বেতারের বিভিন্ন অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













