বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাফিজুর রহমানসহ ৪ জন বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কর্মীর বদলির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক এ. এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির, বিভাগীয় শ্রমিক দলের ইব্রাহিম ফরাজী, মো. আবু বক্কর, মোহাম্মদ রফিক, মো. সেলিম, হাসিবুর রহমান বিপ্লব এবং হাসান মাহমুদ। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি ১৮৮৬ এর চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, বিদ্যুৎ শ্রমিক নেতাদের বিরুদ্ধে গৃহীত বদলির আদেশ এবং থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) কারণে উদ্ভূত যেকোনো পরিস্থিতির সকল দায় দায়িত্ব বিদ্যুৎ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। তারা অবিলম্বে বিদ্যুৎ শ্রমিকনেতার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ জুন চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












