চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. অংসুইপ্রু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ–পরিচালক অং সুই প্রু মারমাকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ২১ মে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দীন অবসরে যান। এরপর থেকে উপ–পরিচালক ডা. ইফতেখার আহমদ ভারপ্রাপ্ত হিসেবে স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি আটকিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই পটিয়ায় ২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকই এস আলমের পকেটে : নতুন চেয়ারম্যান