চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের প্রথম সভাপতি ও হাটহাজারী চন্দ্রপুরের বিশিষ্ট ব্যক্তি জাকারিয়া চৌধুরী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে হাটহাজারীর চন্দ্রপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের কুলখানি কাল সোমবার বাদ মাগরিব চন্দ্রপুরে অনুষ্ঠিত হবে। সকলের নিকট মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।











