চট্টগ্রাম নগরীর টাউন হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট (ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪, বাংলাদেশ)-এর উদ্যোগে বার্ষিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, সংবর্ধনা, মানবিক সহায়তা প্রদান এবং নতুন সদস্য গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের ২০২৫–২০২৬ সেবাবর্ষের বিদায়ী সভাপতি লায়ন ছোটন বড়ুয়া নতুন সেবাবর্ষের (২০২৬–২০২৭) নবনির্বাচিত সভাপতি লায়ন সুমল বড়ুয়ার নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নরের সিনিয়র অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কার সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমেদ এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া, লায়ন সুকান্ত বড়ুয়া এবং লায়ন কেমি বড়ুয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্লোবাল অ্যাকশন টিম (জিএটি) কো–অর্ডিনেটর মনোনীত হওয়ায় লায়ন প্রফেসর ববি বড়ুয়াকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ডিস্ট্রিক্ট গভর্নর টিমকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। ডিস্ট্রিক্ট গভর্নরের উপস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে মানবিক ও সামাজিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন খাতে আর্থিক চেক বিতরণ করা হয়। এর মধ্যে আবরখিল অমিতাভ হাই স্কুলে লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তার জন্য একজন ক্যান্সার রোগীকে ১ লক্ষ টাকা ও একজন হৃদরোগীকে ৫০ হাজার টাকার চেক এবং বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
একই আয়োজনে লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট–এর বার্ষিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী সভাপতি লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা নবনির্বাচিত সভাপতি লিও বাবলি বড়ুয়ার নিকট আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এবং সচিব লায়ন রনি কুমার বড়ুয়া অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন। প্রেস বিজ্ঞপ্তি।












