চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ও চট্টগ্রাম মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ গত ২৮ সেপ্টেম্বর সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। ৬৩ জন দাবাড়ু এতে অংশগ্রহন করছেন। শীর্ষ ৬ জন দাবাড়ু ৫০তম জাতীয় দাবা অঞ্চল– ২ এ চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে। মহিলা টুর্নামেন্টে ৯ জন দাবাড়ু অংশগ্রহন করেন এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জাতীয় মহিলা দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। ৩য় রাউন্ড শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঋষিন তালুকদার, ইফতেখার আলম, মির্জা আরিফুর রহমান ও সৈয়দ শফিউল মুসনামিন শীর্ষে রয়েছেন। চট্টগ্রাম জেলা দাবা ৫ দিনব্যাপী ৮রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল ২.৩০ টায় ৬ষ্ঠ ও বিকাল ৫.৩০ টায় ৭ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মহিলা দাবার ৩য় রাউন্ডের খেলা আজ সকাল ১১টায় শুরু হবে।
বাংলাদেশ দাবা ফেডারেশন সদস্য প্রকৌশলী এস এম তারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবা দলের ম্যানেজার আকতার হোসেন বাবলু, সিজেকেএস কর্মকর্তা আমির হোসেন, সিজেকেএস দাবা কমিটির সাবেক সহ–সভাপতি মহসিন জামাল পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক আলী কায়সার, সাবেক সদস্য তানজিলা তুর নুর, সিসিপিএ সহ সভাপতি মুজিবুর রহমান, আবু মহসিন, যুগ্ম সম্পাদক নুরুল আমিন, মীর্জা আরিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুলতান,রুহুল আমিন প্রমুখ।











