চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠান

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের মাঝে বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠান গত ২৩ মে, ২০২৬ইং রোজ শনিবার ১নং জেটি জামে মসজিদ সংলগ্ন সংগঠন কার্যালয় প্রাঙ্গণে দুপুর-৩.০০ ঘটিকায় সংগঠনের সভাপতি কাজী মোঃ খায়রুল বাশার মিল্টন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এস এম সাইফুল আলম এর সম্মতিতে এবং কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও চেয়ারম্যান জনাব তারেক কামাল মহোদয়ের চূড়ান্ত অনুমোদনের প্রেক্ষিতে, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ শওকত আলী’র নেতৃত্বে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ-সভাপতি-০৩ জনাব আবু সালেহ, কাস্টম বিষয়ক ১ম সহ-সম্পাদক জনাব মনসুর উল আমিন (রিয়াজ), বন্দর বিষয়ক সম্পাদক জনাব রোকন উদ্দিন মাহমুদ (খলিল), প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক জনাব এস এম ফরিদুল আলম ও সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ শফিউল আজম খান উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বিশেষ ভাতা গ্রহণকারী সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি জনাব মোঃ শওকত আলী বায়োমেট্রিক সম্পন্নকৃত ২০২৬ইং সাল পর্যন্ত যাদের সদস্য পদ নবায়ন আছে তাদের মাঝে নগদে ৬০০০/- (ছয় হাজার) টাকা নিজ হাতে বিতরণ করে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্মানিত অতিথিবৃন্দ ভাতা প্রদান করেন। বিশেষ অতিথি জনাব মোঃ শওকত আলী বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করে বলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য তথা মেহনতী সি এন্ড এফ এজেন্টস কর্মচারীদের আজকের এই বিশেষ ভাতাসহ যে কোন ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান পরিষদ অত্যন্ত আন্তরিক। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের অভিভাবক হিসেবে আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের কল্যাণ ও ভাগ্য উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে ইউনিয়নের পক্ষ হতে দাখিলকৃত দাবীনামা-২০২৫ সন্তোষজনক ভাবে বৃদ্ধি এবং অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল করার কার্যক্রম চলমান আছে যা, অচিরেই চুক্তি স্বাক্ষর হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ ইউনিয়নের সদস্যদের কল্যাণে বক্তব্য প্রদান করেন।

এমপ্লয়িজ ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলিষ্ঠ কণ্ঠে বলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ হতে প্রেরিত পত্রকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে ইউনিয়নের প্রত্যেক বৈধ সদস্যদের জন্য কর্মচারী কল্যাণ তহবিল হতে ৬০০০/- (ছয় হাজার) টাকা নির্ধারণ পূর্বক বিশেষ ভাতা প্রদানের অনুমোদন দেওয়ায় সংগঠনের প্রায় এগারো হাজার সদস্যদের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনের সভাপতি কাজী মোঃ খায়রুল বাশার মিল্টন বলেন বিশ্ব বাণিজ্য মন্দা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সি এন্ড এফ এজেন্টস কর্মচারী তথা অত্র সংগঠনের সদস্যগণ আর্থিক সংকটের মধ্যে অসহায় অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন এর বিষয়টি আমলে নিয়ে সংগঠন হতে প্রেরিত পত্রের আলোকে এই বিশেষ ভাতা প্রদানে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এস এম সাইফুল আলম এর সম্মতিতে এবং তার পরামর্শক্রমে ভাতা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সংগঠনের অভিভাবক প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বর্তমান অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের দীর্ঘায়ু ও নেতৃত্বের সফলতা কামনা করেন।

পরিশেষে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ