চট্টগ্রাম আইন কলেজের ১৯–২০ ব্যাচের সহপাঠীদের উদ্যোগে তৃতীয়বারের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল শুক্রবার নন্দনকান পুলিশ প্লাজাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী এডভোকেট রোকন উদ্দীন
ফারুকী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজের ভাইস প্রিন্সিপাল এডভোকেট বদরুল হুদা মামুন, এডভোকেট অলক কান্তি দাস ও এডভোকেট সেবক পাল। এরফানুল হক মিনুর পরিচালনায় এবং তাজুল ইসলাম ও সায়েমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. পারভেজ খান, সরওয়ার, মুক্তা, সাদ্দাম,
সামিরা, সুজা, সানি প্রমুখ। উপস্থিত ছিলেন ল’ কলেজ, ল’ ফ্রেন্ডস এর সদস্য সুপ্তি, আলাউদ্দীন, ফিরোজ, পিয়াস, হাসিনা, কামরুল, রুজি, তারেক, নুসরাত, ফারজানা, ফয়সাল, জয়তা, পাপড়ি, ফখরুল, সুমি, ফাতেমা, মুমু, রবিউল, কাসেম, নাজমিন, বিপুল, সাহাদত, জুয়েলসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।











