গৃহের মালিককে হত্যার অভিযোগে এক ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা। পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে দস্যুতার পর হত্যার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে।
আজ (বৃহস্পতিবার) সদরঘাট থানা এলাকায থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রিফাত (২১)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী এলাকার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গতকাল বুধবার বাড়ির মালিক নুর নাহার বেগম নিজের ঘরে খুন হন। এই ব্যাপারে সদরঘাট থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ রিফাতকে গ্রেফতার করে। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া পুলিশ তাকে গ্রেফতার করে বলে সদরঘাট থানা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।












