লক্ষীপুর জেলা সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ গত ২৪ জুলাই দামপাড়াস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অফিসের সহকারী পরিচালক এবং সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন চবির সাবেক অধ্যাপক ড. হারুনুর রশীদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রফেসর ডা. মহিবুল্লাহসহ সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মুজতবা কামাল এবং মহাসচিব রফিকুল হাসমী চৌধুরী আজমের নেতৃত্বাধীন ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি মো. মুজতবা কামাল বলেন, চট্টগ্রামে বসবাসরত লক্ষীপুর জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সমপ্রীতি জোরদারের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই আমাদের প্রধান অঙ্গীকার।
মহাসচিব রফিকুল হাসমী চৌধুরী আজম বলেন,সমিতিকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী সংগঠনে পরিণত করতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে লক্ষীপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











