চট্টগ্রামে নতুন করে ১০জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। তবে এখন মৃত্যু হয়েছে একজনের। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয় ৬৮ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত হয় ২২ জন এবং মারা যায় ১ জন, মার্চে আক্রান্ত হয় ২০ জন, এপ্রিলে আক্রান্ত হয় ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুন মাসে আক্রান্ত হয়েছে ১১২ জন এবং চলতি জুলাই মাসে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ জন। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ জন।

পূর্ববর্তী নিবন্ধপেপারলেস হওয়ার পথে আরও এক ধাপ এগোলো চট্টগ্রাম বন্দর
পরবর্তী নিবন্ধসঞ্চয়পত্রের সুদহার অপরিবর্তিত থাকছে