চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৬৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। এছাড়া চলতি জুলাই মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে একজনে। তার আগে জুন মাসে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন আক্রান্ত ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩৯০ জন পুরুষ, ১৬৮ জন মহিলা এবং ১১৬ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। ২০২২ সালে আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












