চকরিয়ায় বাস-টেক্সি সংঘর্ষ, আট মাসের শিশু নিহত

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে আট মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ যাত্রী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝনি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি কক্সবাজারগামী ছিল। বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী টেক্সির সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কর্মকর্তা নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশু ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থানা এলডিপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবাকলিয়া থেকে সাকিব হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার