গ্রুপে আর্জেন্টিনা, কাউকে ‘ভয় পায় না’ অস্ট্রিয়া

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার গ্রুপে পড়া অস্ট্রিয়ার পথটা মসৃণ নয় মোটেও। ‘জে’ গ্রুপের অপর দুই দল আলজেরিয়া ও জর্ডান। তবে, বিশ্বকাপে দীর্ঘ অনুপস্থিতির পর বাছাই পেরিয়ে উত্তর আমেরিকা আসরের টিকেট পাওয়া অস্ট্রিয়া সাফল্যের জন্যই মাঠে নামবে, জানিয়ে দিলেন দলটির স্ট্রাইকার সাসা কালাইচিচ। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিশ্বাস পোক্ত হওয়ার কারণ বর্তমান দলের প্রাণশক্তি, বাছাইয়ের অর্জন। দলের অন্দরে তিনি ঐক্যের এবং দলীয় সংহতির সুর শুনতে পাচ্ছেন। খবর বিডিনিউজের।

ফিফার সাথে আলাপচারিতায় কালাইচিচ বললেন, কোনো প্রতিপক্ষ দেখে তাদের কুকঁড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি না, কোনো প্রতিপক্ষকে আমাদের ভয় পাওয়া উচিত। বিশেষ করে, এই দল নিয়ে। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে; কিন্তু একতা, দলীয় চেতনা, দৃঢ়তা ও তাড়না আমাদের সবচেয়ে বড় শক্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল