ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবারের হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে মাইজভান্ডার দরবারের গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলে মহাসমারোহে সম্পন্ন হয়। এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন –শাহ ছুফী মাওলানা সৈয়দ সহিদউদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মা.)। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মরতুজা আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মা.)।
আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার গোসল, মাজার জেয়ারত, রওজা শরীফে গিলাফ পরিধান, জিকির–আজকার, মিলাদ ও ওয়াজ মাহফিল এবং জিকিরে ছেমা মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।












