ফটিকছড়ির গোপালঘাটা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন মো. রুবেল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। ট্রফি উন্মোচন করেন এনসিপি নেতা অ্যাডভোকেট আবুল কালাম। সভাপতিত্ব করেন গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন ডা. লাভলু, এরশাদ বক্স, মোবারক হোসেন, বাপ্পি ও নাজমুল এরশাদ। খেলায় টাইব্রেকারে ২৪ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২৩ ব্যাচ ফুটবল একাদশ। প্রেস বিজ্ঞপ্তি।












