গুল এজার বেগম স্কুলে গতকাল মঙ্গলবার স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। প্রধান বক্তা ছিলেন ডা. প্রণব কুমার চৌধুরী। বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম এবং চসিক স্কুল হেলথকার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক। ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












