মার্কিন কংগ্রেসে ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন। রোববার এক এক্স পোস্টে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থতায় মারা যান সেনেটর। খবর বিডিনিউজের।
সেনেটর গ্রাহামের পরিবার এই সময়ে সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে আর এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে। রয়টার্স লিখেছে, দক্ষিণ ক্যারোলিনার এই আইনপ্রণেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমালোচক থেকে অন্যতম বিশ্বস্ত সহযোগীতে পরিণত হয়েছিলেন। ইরানের ঘোর বিরোধী এবং যুদ্ধংদেহি অবস্থানের জন্য পরিচিত ছিলেন প্রভাবশালী এই সেনেটর।











