রাউজানের গহিরায় শহীদ নূতন চন্দ্র সিংহ প্রতিষ্ঠিত কুণ্ডেশ্বরী দেবীর ৮০তম বার্ষিক পূজা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবনকে ঘিরে বসে গ্রামীণ মেলা। এ পূজার আয়োজন করে কুণ্ডেশ্বরী অধ্যক্ষ নূতন সিংহ পরিবারের তত্ত্বাবধানে পূজার আয়োজক কমিটি। কর্মসূচি শুরু হয় সকালে মন্দির প্রাঙ্গণে বাল্যভোগ নিবেদনের মধ্য দিয়ে। পূজায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত–পুণ্যার্থী।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক দুলাল কান্তি দে জানান, প্রায় ৮০ বছর আগে দানবীর শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠিত এই পূজার সূচনা করেন। পূজায় অংশ নেয়া মানুষের মাঝে সারাদিন বিতরণ করা হয় প্রসাদ। পূজা উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, নমিতা সিংহসহ কুণ্ডেশ্বরী পরিবারের সদস্যরা।











