গন্তব্য জানা নেই

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সবাই দৌড়ায়, সাথে আমিও ;

গন্তব্য জানা নেই,

তবুও ওদের পিছু পিছু শুধু দৌড়াচ্ছি।

মনে হচ্ছে সবটা ভাঁওতাবাজি!

শুভবুদ্ধির পরিবর্তে সবখানে তাই

শুধু ষড়যন্ত্রের গন্ধ পাই!

এই পথে তাই কারোর শান্তি নেই,

স্বস্তি নেই ; বিশ্বাস নেই,

ভালোবাসা নেই।

এখানে প্রতিদ্বন্দ্বী হয়ে

একজন আরেকজনকে নিয়ে

তাই সবকিছুতে শুধু বিষোদগার করে।

পূর্ববর্তী নিবন্ধঅনুভূতিহীন উপস্থিতি
পরবর্তী নিবন্ধউষ্ণতার ছোঁয়ায়