বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, এতিমদের মাঝে জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির উদ্যোগে নগরীর ফয়’সলেকস্থ নুরিয়া মাদ্রাসা ও এতিমখানায় বাদ যোহর এসব বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে দখলদার সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে হয়রানি করছে। দেশের জনগণ যখন গর্জে উঠবে তখন আপনারা পালাবার পথ পাবেন না। মনে রাখবেন ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী হয় না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, ড্যাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী, আকবরশাহ থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। আরো উপস্থিত, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, আবু সুফিয়ান, জিয়াউল হুদা শাহরিয়ার, মো. আলী, হোসেন জামান, গিয়াস উদ্দিন টুনু, হেলাল হোসেন, আবু হানিফ, ইউনুস মুন্না, মো. মিল্টন, মো. ইউনুছ, আজিজ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, ইব্রাহিম খলিল সবুজ, শামিম আহমেদ, আবুল বশর রুবেল, ইব্রাহিম হোসেন সাদ্দাম, মিজানুর রহমান রাসেল, আমিনুল ইসলাম, আল আমিন, রহিম, মিলন, শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












