ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ চবি কর্তৃপক্ষের

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর থেকে সব ধরনের অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা-মেয়েসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী