কোলা ব্যাঙ সুদীপ মুখার্জী (৩২,২০০) | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ শোভনের বাগানেতে থাকে দুই কোলা ব্যাঙ গলা ছেড়ে গান গায়, ডাকে তারা ঘ্যাঙ ঘ্যাঙ। বাগানেরই এক পাশে স্যাঁত স্যাঁতে কোণটায়, আলসেমি মাখে ওরা বৃষ্টির দিনটায়। শীতকালে রাতদিন নাক ডাকে ঘুমিয়ে, শীত ঘুমে ডুবে যায় ঘোরাঘুরি কমিয়ে।