চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় ‘অ্যাম্বুলেন্সের ভাড়া পুনঃমূল্যায়নপূর্বক যৌক্তিককরণ’ শীর্ষক মতবিনিময় সভা শেষে অ্যাম্বুলেন্সের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। অ্যাম্বুলেন্সে নতুন ভাড়া নির্ধারণের পর নতুন তালিকায় সর্বনিম্ন ভাড়া ১ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলার জন্য। সেখানে ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৫ হাজার ৭৮৫ টাকা। অন্যদিকে ফটিকছড়ি উপজেলায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯৭ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৩ হাজার ৯৯২ টাকা। মীরসরাই উপজেলায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৮৭ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৫১৮৭ টাকা। কর্ণফুলী উপজেলায় ননএসি বড় অ্যাম্বুলেন্স ২৪৩৬ টাকা এবং এসি ২৪৭০ টাকা। চন্দনাইশে ননএসি বড় অ্যাম্বুলেন্স ৪১৩৭ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৪৩৭১ টাকা। পটিয়া উপজেলায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৩৬০ টাকা এবং এসি ৩৫০৩ টাকা। বাঁশখালীতে ননএসি ৪৩৩৩ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৪৫৯০ টাকা। বোয়াখালীতে উপজেলায় ননএসি ২৭২৮ টাকা এবং এসি ২৭৯৬ টাকা। আনোয়ারায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩১১৭ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৩২৩২ টাকা। রাউজানে ননএসি বড় অ্যাম্বুলেন্স ৩৭০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৩৮৬৬ টাকা। সাতকানিয়ায় ননএসি ৪৯৬৫ টাকা এবং এসি ৫২৯৬ টাকা। সীতাকুণ্ড উপজেলায় ননএসি ৪২৩৫ টাকা এবং এসি ৪৪৮১ টাকা। হাটহাজারীতে ননএসি ৩০২০ টাকা এবং এসি ৩১২২ টাকা। রাঙ্গুনিয়ায় ননএসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬০৪ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৩৭৭৫ টাকা।












